শিরোনামঃ-

» জৈন্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম:: সিলেটের জৈন্তাপুর ট্রাক চাপায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। গুরুতর ১ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

আজ ৯ অক্টোবর রবিবার বিকাল ৫টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বিরাইমারা (কদমখাল) এলাকায় পাথর বোঝাই সিলেটগামী একটি ১০ চাকার ট্রাক চুয়াডাঙ্গা-ট-১১-০৪৯৭ এর সাথে জৈন্তাপুর পুজা হতে বাড়ী যাওয়ার পথে এ দূর্ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে উপজেলার আলুবাগান এলাকার অভিনাশ দাশের ছেলে গোবিন্দ দাস (২৬) নিহত হয়। অপর আরও ২ জন মোটরসাইকেল আরোহী আহত হন। আহতরা হলেন একই গ্রামের বদর উদ্দিনের ছেলে ইমন (১৬), পলাশ দাস (১৮)।

এ ঘটনায় স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কর্তব্যরত চিকিৎসক আহত পলাশের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে ঘটনার পর পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক আটক করে এবং রাস্তা অবরোধ করে।

Manual7 Ad Code

পরবর্তীতে স্থানীয় জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান ঘটনাস্থলে পৌঁছে গন্যমাণ্য ব্যক্তিদের সহযোগিতায় রাস্তার অবরোধ তুলে নেয়।

Manual2 Ad Code

এদিকে ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে লাশ থানা হেফাজতে নিয়ে আসেন।

Manual5 Ad Code

কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ইউপি চেয়রাম্যান এখলাছুর রহমান সিলেট বাংলা নিউজ প্রতিবেদককে জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930