শিরোনামঃ-

» দোকানে ট্রাক ঢুঁকে প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্পতিবার সকালে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় ৩ জন নিহত হন।
নিহতরা হলেন, নাচোল উপজেলার ঘড়িবোনা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে দোকান মালিক অহাব আলী (৪৫), দোকানে বসে থাকা আনুখাদিঘী গ্রামের তোফাজ্জলের ছেলে গাজলুর রহমান (৪৫) ও গোড়পুকুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে তাবারক আলী (৫০)।
আহতরা হলেন, একই এলাকার আলাউদ্দিন (৫০), বজলুর রশিদ (৩৪) ও রাজকুমার (৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রহনপুর সড়কের খড়িবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
Manual5 Ad Code

নাচোল থানার ওসি মো. ফাছিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খড়িবাড়ি এলাকার কয়েকটি দোকানে ঢুকে পড়ে।  এসময় অহাব আলী ও গাজলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

Manual5 Ad Code

তাবারক আলীসহ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে তাবারক আলী মারা যান।

Manual5 Ad Code

চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31