শিরোনামঃ-

» কোম্পানীগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আম্বরখানা, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ, দরার বাজার, সালুটিকর উপ পরিষদের উদ্যোগে মটর বাইক দ্বারা যাত্রী বহন করার প্রতিবাদে কোম্পানীগঞ্জ স্টপীজে মঙ্গলবার বিশাল শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়।

সৈয়দ জুবের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল আহমদ, ১নং ইসলামপুর ইউপি চেয়ারম্যান জামাল আহমদ, সিলেট জেলা কমিটির সদস্য রাজা আহমদ রাজা, শ্রমিক নেতা শামছুল হক সামছু, আম্বরখানা সালুটিকর শাখার সহ সম্পাদক মোস্তফা, সহ-সভাপতি মুহিবুর রহমান, সাংগঠনিক সমপাদক আবুল হোসেন খান, সাবেক সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাবেক সম্পাদক চুনু মিয়া, সাবেক উপদেষ্টা তেরা মিয়া, সাবেক সহ সম্পাদক তাজ উদ্দিন, আসাদুজ্জামান বয়তুল্লাহ, আলাল মিয়া, হাসিম মিয়া, মো. জাহাঙ্গির মিয়া, আবাব আলী, তাজ উদ্দিন, মো. গেদা মিয়া, কামরুল আহমদ, নুরুল ইসলাম, নাদির উদ্দিন নওসাদ প্রমূখ।

Manual5 Ad Code

আগামী ২৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের কর্তৃপক্ষ নিয়ে এ ব্যাপারে এক আলোচনা সভার আশ্বাস প্রদান করায় অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর ডাকা অবরোধ স্থগিত করা হয় এবং যদি ৩ অক্টোবরের মধ্যে তাদের দাবী বাস্তবায়ন না হয় ৫ অক্টোবর থেকে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31