শিরোনামঃ-

» কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ শহরের দাশরা এলাকায় প্রিয়া সরকার (২০) নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশরা এলাকার দিপঙ্কর সরকারের স্ত্রী।
Manual6 Ad Code

আজ বুধবার সকালে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

মঙ্গলবার রাতের যেকোন সময় প্রিয়াকে নির্মমভাবে হত্যা করে লাশ নিজ ঘরে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সে সর্ম্পকে কিছু বলতে পারেনি পুলিশসহ স্থানীয়রা।
Manual1 Ad Code

এ সময় ওই বাড়িতে প্রিয়াসহ শ্বশুর ও শাশুড়ি ছিলেন। প্রিয়ার স্বামী ছিলেন ঢাকায়।

Manual2 Ad Code

7প্রিয়া পূর্ব দাশুড়া এলাকার সাধু সাহার মেয়ে। গত ২ মাস প্রেমের সম্পর্ক করে একই এলাকার দিলীপ সরকারের বুয়েট শেষ বর্ষে পড়ুয়া ছেলে দীপঙ্কর সরকারকে বিয়ে করেন। প্রিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে বাংলা ২য় বর্ষে অধ্যায়নরত ছিলেন।

আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রিয়ার লাশ নিজের বেডরুমের ফ্লোরে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে।

বিছানার কাপড় রয়েছে এলোমেলো আর আলমারি রয়েছে খোলা। এছাড়া ব্যবহারিত জিনিসপত্র ছড়িয়ে ছিটে পড়ে আছে। আর বারান্দায় প্রিয়ার শাশুড়ি কান্নাকাটি করছেন। শশুর বসে আছেন বিছানায়। প্রিয়ার থাকার ঘরের বেলকুনীর গ্রিল কাটা। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রাতের যেকোন সময় প্রিয়াকে হত্যা করে পালিয়েছে।
Manual1 Ad Code

মানিকগঞ্জ পৌরসভার স্থানীয় ৫নং ওয়ার্ডের কাউন্সিল আব্দুল রাজ্জাক রাজা বলেন, বুধবার সকালে নিহত প্রিয়ার শ্বশুর দিলীপ সরকার আমাকে ফোন করে হত্যার কথা জানিয়ে এখানে আসতে বলেন। আমি ঘটনাস্থলে এসে প্রিয়ার লাশ বিবস্ত্র অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখি। এরপর পুলিশকে এই ঘটনা জানিয়ে তাদের আসতে বলি।

তবে মানিকগঞ্জ সদর থানার পুলিশ কর্মকর্তারা বলেন, হত্যার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা বিষয়টি তদন্তের জন্য এসেছে। এই হত্যাকাণ্ড সম্পর্কে এখনো কোনো কিছু জানা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে এই হত্যার রহস্য উন্মোচিত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৪ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930