শিরোনামঃ-

» শহীদ মিনার প্রাঙ্গনে সৈয়দ শামসুল হককে রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সব্যসাচী লেখক, কথা সাহিত্যিক ও কবি সৈয়দ শামসুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। বুধবার বেলা ১১টা ২৪ মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ শহীদ মিনারে উপস্থিত হয়ে কবিকে শ্রদ্ধা জানান।
Manual8 Ad Code

রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সর্বস্তরের জনগণ কবির প্রতি শ্রদ্ধা জানান।

এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জন্গণ একে একে কবির প্রতি শ্রদ্ধা জানান। দুপুর ১টা পর্যন্ত শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য কবির মরদেহ রাখা হবে।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে তেজগাঁওয়ে চ্যানেল আইয়ের প্রাঙ্গণে শামসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ বাংলা একাডেমিতে। শ্রদ্ধা জানানো শেষে সেখান থেকে শামসুল হকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।
Manual3 Ad Code

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ হককে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। জানাজার পর তাঁকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে তাঁর জন্মস্থান কুড়িগ্রামে। সেখানে সরকারি কলেজ মাঠের পাশে কবির নির্ধারণ করে দেওয়া স্থানেই তাঁকে দাফন করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031