শিরোনামঃ-

» মহিলা দলের নতুন সভানেত্রী আফরোজা আব্বাস

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সভানেত্রী ও সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

শায়রুল কবির বলেন, মহিলা দলের নতুন কমিটিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেছেন।

একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

গঠনতন্ত্রে প্রতি ৩ বছর পর পর কমিটি দেওয়ার কথা থাকলেও ৫ বছর পর নতুন কমিটি গঠন করা হলো। এর আগে ১৭ বছর পর মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছিল।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31