শিরোনামঃ-

» আদালতে নির্যাতনের বর্ণনা দণ্ডিত ছাত্র সাব্বিরের

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের সখিপুরে মোবাইল কোর্টে ২ বছরের দণ্ড পাওয়া স্কুল শিক্ষার্থী সাব্বির শিকদার ঘটনার সবিস্তার বর্ণনা দিয়েছেন আদালতে। তার নির্যাতনের বর্ননা শুনে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণ স্তম্ভিত হয়ে যান।

Manual7 Ad Code

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এ বর্ণনা দেন ঐ শিক্ষার্থী।

স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়ের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মোবাইলে কোর্ট তাকে ২ বছরের সাজা দেয় বলে আদালতে দাবি করেন সাব্বির।

Manual5 Ad Code

ঘটনার বর্ণনায় তিনি আদালতে বলেন, গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার সময় আমি বাড়িতে ছিলাম। এমন সময় বাইরে থেকে কেউ আমাকে ডাক দেয়, ‘সাব্বির বাড়িতে আছো’। বাইরে এসে দেখি সিভিল ড্রেসে একজন ও আরেকজন পুলিশ আমাকে বলেন, তোমাকে থানায় যেতে হবে।

Manual2 Ad Code

এরপর আমাকে থানার ওসির রুমে নিয়ে যায়। ওসি আমাকে মোবাইল ফোন দেখিয়ে বলে, ‘এগুলো কি লিখছোস’। আমি বলেছি, এগুলো আমি লিখি নাই। এরপর বারবার আমাকে এ বিষয়ে জিজ্ঞাস করলে আমি আবারো বলি লিখি নাই।

এরপর আমাকে এমপির বাসায় নিয়ে যাওয়া হয়। আমি এমপির বাসায় গিয়ে দেখি তিনি সোফায় বসে আছেন। আমাকে তার সামনে নিয়ে যাওয়া হলে তিনি আমাকে বলেন, তুই আমার বিরুদ্ধে কি লিখছোস?। এরপর এমপি আমাকে ২টি আঘাত করেন। কিন্তু এতে আমি কিছু মনে করি নাই।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031