শিরোনামঃ-

» ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিসিএসের প্রশ্ন নকল!

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের একাংশের মিল পাওয়া গেছে। আজ শুক্রবার ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের এই মিলকে নকল বলে অভিযোগ তোলা হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে বিসিএসের সেই প্রশ্ন মিলিয়ে দেখা যায়, বিসিএসের প্রশ্নের ইংরেজি অংশে একটি অনুচ্ছেদ তুলে ধরে তা থেকে চারটি প্রশ্ন করা হয়। হুবহু অনুচ্ছেদ তুলে ধরে আজকের ভর্তি পরীক্ষায় পাঁচটি প্রশ্ন করা হয়েছে। বিসিএসের প্রশ্নপত্রে উল্লেখ করা ৩টি প্রশ্নের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের তিনটি প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

5সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন মিলে যাওয়ার বিষয়টিকে নকল বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁরা এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছেন।

Manual6 Ad Code

তাঁরা বলছেন, বিসিএসের প্রশ্ন থেকে কেন নকল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করতে হবে?

Manual2 Ad Code

তবে এ বিষয়ে জানতে চাইলে খ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক বেগম আকতার কামাল বিষয়টি অস্বীকার করেন।

Manual6 Ad Code

তিনি বলেন, প্রশ্নের মিল থাকার কোন কারণ নেই। প্রশ্ন করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে। তাঁরা নিজেরা প্রশ্ন করেছেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031