শিরোনামঃ-

» ছাত্রদল সভাপতি খালেদের বাসায় পুলিশী তল্লাশী : বিএনপির নিন্দা

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দীকি খালেদের বাসায় পুলিশী তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

নিরীহ নেতাকর্মীদের বাসা-বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান তারা।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- অবৈধ সরকার বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর চলমান নিপীড়ন-নির্যাতনের অংশ হিসেবেই মহানগর ছাত্রদল সভাপতির বাসায় পুলিশী তল্লাশী চালানো হয়েছে।

Manual1 Ad Code

গ্রেফতার নির্যাতন, হামলা-মামলা চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। নিরীহ নেতাকর্মীদের বাসা-বাড়ীতে এ ধরনের তল্লাশীর নামে হয়রানী বন্ধ করুন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31