- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
- সিলেটে ২৪তম চারুকলা প্রদর্শনী শুরু সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা
- জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না : মু. ফখরুল ইসলাম
- কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার
- সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক
» এস এম নুনু মিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক নির্বাচিত
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ সিনিয়র রিপোর্টার মো. ইসমাঈল হুসাইন:: বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এস এম নুনু মিয়া সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের এর পরিচালক পদে মনোনীত হয়েছেন।
১৯ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমদ স্বাক্ষরিত এক পত্রে এই মনোনয়নের তথ্য জানানো হয়।
এস এম নুনু মিয়া সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছ থেকে নিয়োগপত্র বুঝে নেন।
এই পত্রের অনুলিপি সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের এর ভারপ্রাপ্ত কর্মকর্তা, সভাপতি, উপজেলা সমবায় কর্মকর্তা, জেলা সমবায় কর্মকর্তা ও সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক বরাবরে প্রেরণ করা হয়েছে।
এই পত্রে উল্লেখ করা হয়, সমবায় সমিতি আইন ২০০১ এর সংশোধিত ২০০২-২০১৩ এর ১৮/২(খ) ধারা মতে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ১৮-১২-২০১৪ তারিখের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ৪টি সদস্য পদে সরকারী প্রতিনিধি হিসেবে এই নিয়োগ প্রদান করা হয়।
এ দপ্তরের আদেশ নং- ৮৮ তারিখ ২৮-০১-২০১৫ ইংরেজী তারিখের আংশিক সংশোধনক্রমে এই মনোয়ন প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক নির্বাচিত হওয়ায় শুকরিয়া প্রকাশ করেছেন এস এম নুনু মিয়া।
তিনি সাংবাদিকদের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ভিশনে তিনি নিবেদিত প্রাণ।
তাকে সমবায় ব্যাংকের পরিচালক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-কে প্রাণঢালা অভিনন্দন জানান।
তিনি বলেন, মানুষের ভাগ্যন্নয়ন ও কল্যাণের জন্য রাজনীতি করছেন। বর্তমানে তাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথভাবে পালনের মাধ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবো। তিনি মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬৬ বার
সর্বশেষ খবর
- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর