শিরোনামঃ-

» লাকসামে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ৫

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কুমিল্লার লাকসামে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ৩ শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
১৮ সেপ্টেম্বর রবিবার সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ছিলনিয়া (কালিয়া চৌ) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: লক্ষ্মীপুর সদর উপজেলার বেলিয়াই গ্রামের শাহাব উদ্দিন (৪৫), আনোরুল কবির (৪০) ও তার ৩ সন্তান রাইসা মোনতাছির (১২), রাইছা তাবাসুম (৭)  শাহিন আল মোনতাছির (৩)। ঈদের ছুটি শেষে তারা ঢাকা ফিরছিল।
ওই দুর্ঘটনায় আনোয়ারুল কবিরের স্ত্রীসহ আরো ৩ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকসাম থানার ওসি (তদন্ত) আশফাকুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি লাকসামের ছিলনিয়া (কালিয়া চৌ) নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৫ জন নিহত হন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031