শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা ছাত্রদলের উদ্যোগে মুন্নার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেছেন, আমাদের সংগ্রাম গণতন্ত্র রক্ষার সংগ্রাম, দেশ রক্ষার সংগ্রাম, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে জাতিকে মুক্তির সংগ্রাম।

তিনি অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবী জানান অন্যতায় সমগ্র সিলেট ব্যাপী ছাত্র-জনতার ঐক্যবদ্ধভাবে পরবর্তী কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে।

Manual7 Ad Code

তিনি (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দক্ষিণ সুমার কমদতলী পয়েন্ট থেকে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের উদ্যোগে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষপ্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা এনামুল হকের সভাপতিত্বে ও সুহেল ইবনে রাজা এবং কবির আহমদ চৌধুরী উজ্জ্বল’র যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন সুমন, এহতেশামুল হক সবুজ, অলিউর রহমান অলি, ফয়সল আহমদ।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আতাউর রহমান, ফরহাদ হোসেন ময়না, লায়েক আহমদ, সাহেল শাহ, মাহতাবুর রহমান বাবর, জুবায়ের আহমদ টুনু, ফখরুল ইসলাম, দিলওয়ার হোসেন, মিজান আহমদ, আবু বক্কার সিদ্দিক, হুমায়ুন রশিদ, আনোয়ার হোসেন, সুমন আহমদ, তাজুল ইসলাম, সামছুদ্দিন শুভ, আবু রায়হান রাজু, জাকির হোসেন, মেহদী হাসান সাজাই, খালেদুর রহমান সানি, অলিউর রহমান ফেরদৌস, মামুন সাদি, আলী আহমদ জুয়েল, লায়েক আহমদ, আলী আহমদ রণি, রকিব আহমদ, ফাহাদ আহমদ, লিমন আহমদ, জাহাঙ্গীর হোসেন, কাওসার আহমদ, জাকির আহমদ, আব্দুল ওয়াহিদ, শরিফ আহমদ, সাহেল আহমদ, সামি, দুলাল আহমদ, সুহেল আহমদ, বাছিত আহমদ, সানুর আহমদ, জাহেদ আহমদ, সুমন আহমদ, রহিম আহমদ, পাবেল, ফখর আহমদ, শাহাজাহান, জামিল, শামীম আহমদ, অভি, মামুন, সামাদ, ইমন, আল আমিন, সম্রাট, জাহাঙ্গীর-২, কয়েছ আহমদ, মাছুম আহমদ, আরিফ আহমদ, তালহা আহমদ, ইব্রাহীম খলিল, সামাদ, শাকিল, ফারুক, বুলবুল, পাপ্পু, শিবলু, মাহবুব, জাবের, আবু হাসনাত টনি, রাকিব আলী, কুতুব উদ্দিন, আমির হোসেন, হাবিব, জুনেদ আহমদ, জনি, লিটন, মিজান প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031