শিরোনামঃ-

» যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা বরণ করেন

প্রকাশিত: ১৫. সেপ্টেম্বর. ২০১৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সরকারি সফরে ঢাকা থেকে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৮ মিনিটে বিমানের একটি ফ্লাইটে লন্ডন হিথরো বিমানবন্দরে পৌছান তিনি।

Manual5 Ad Code

ব্রিটেনে দায়িত্বরত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান শরিফ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ফারুক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কানাডা ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরে যাওয়ার পথে লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি করবেন শেখ হাসিনা।

Manual2 Ad Code

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কানাডার অন্যতম শহর মন্ট্রিয়লের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন তিনি। সেখানে পঞ্চম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দেয়া ছাড়াও দ্বি-পাক্ষিক একাধিক ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

আগামী ২৬ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930