শিরোনামঃ-

» ঈদগাহ সম্প্রসারনে মুস্তাফিজের ১ লক্ষ টাকা অনুদান

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্ক:: সাতক্ষীরায় গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সকাল ৮টায় নিজ বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে ঈদুল আযহার ঈদের নামাজ আদায়  করেন মুস্তাফিজ। নামাজের আগে গ্রামের ঈদগাহ সম্প্রসারনের জন্য ১ লক্ষ টাকা অনুদান দেন তিনি।
নামাজে ইমামতি করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা সফিউল্লাহ।
নামাজ শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই পেসার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

মুস্তাফিজ সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘আমার গ্রামের এই ঈদগাহের উন্নয়নে আমি ১ লাখ টাকা দিলাম। প্রয়োজনে আরও দেবো।’

Manual4 Ad Code

ঈদের জামাত শেষ হতেই মুস্তাফিজের এই ঘোষণায় তাকে আরও বেশি করে দোয়া করলেন গ্রামের মানুষ। বললেন, ‘আমাদের মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটে অপ্রতিদ্বন্দ্বী হয়ে থাকবেন।’

Manual8 Ad Code

ঈদে সাতক্ষীরা এক্সপ্রেস মুস্তাফিজকে কাছে পেয়ে মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী-মা মাহমুদা খাতুন, ভাই-বোন, বন্ধু ও ভক্তরা বেশ আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আগামী ১৬ সেপ্টম্বর পর্যন্ত মুস্তাফিজ বাড়ীতে থাকার পর আবারও  ঢাকায় ফিরে যাবেন।
এদিকে জাতীয় দলে খেলা সাতক্ষীরার আরেক পেসার রবিউল ইসলাম শিপলু ঈদের নামাজ আদায় করবেন সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে।
এছাড়া জাতীয় দলের ওপেনার জেলার কৃতি সৌম্য সরকার শুক্রবার বিকালে সাতক্ষীরায় এসেছেন এবং তিনি ঈদের ছুটিতে সাতক্ষীরায় আছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930