শিরোনামঃ-

» বিল গেটসকে ছাড়িয়ে অ্যামানসিও ওর্তেগা

প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্ক:: স্পেনের অ্যামানসিও ওর্তেগা। বিশ্বের সবচেয়ে প্রচলিত ফ্যাশন ব্র্যান্ড ‘জারা’র এই মালিক দীর্ঘদিন ধরে বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তির মুকুট পরে থাকা বিল গেটসের কাছ থেকে শেষ পর্যন্ত ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন মুকুট। এর ফলে এখন বিশ্বের ১ নম্বর ধনী ব্যক্তির নাম অ্যামানসিও ওর্তেগা।

Manual8 Ad Code

পৃথিবীর একটি বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের করা সমীক্ষায় এই তথ্য উঠেছে।

৮০ বছর বয়সী ওর্তেগার এই মুহূর্তে  সঞ্চিত সম্পত্তির পরিমাণ ৭৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। আর বিল গেটসের সঞ্চিত সম্পত্তির মূল্য ৭৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। যা ওর্তেগার সম্পত্তির থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার কম। এর ফলে বিল গেটস এখন ধনী ব্যক্তিদের তালিকায় ২ নম্বরে।

Manual8 Ad Code

গত বুধবার ‘জারা’-র মূল সংস্থা ইন্ডিটেক্স-এর শেয়ারের মূল্য ২শতাংশ ৫ শতাংশ বৃদ্ধি পেতেই বিল গেটসকে সরিয়ে ধনীদের তালিকায় এক নম্বরে উঠে আসেন ওর্তেগা।

এই মুহূর্তে ‘জারা’-র ৫৯.৩ শতাংশ শেয়ারের মালিকানা আছে অ্যামানসিও ওর্তেগার কাছে। যদিও,তিনি মেয়ে মার্তার হাতে ব্যবসার দায়ভার তুলে দিতে যাবতীয় আয়োজন সেরে ফেলেছেন। খুব তাড়াতাড়ি মার্তা ‘জারা’-র পরিচালনা পর্ষদের প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন বলেও শোনা যাচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930