শিরোনামঃ-

» নিউমোনিয়ায় আক্রান্ত হিলারি

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্ক:: নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। তার ব্যক্তিগত চিকিৎসক লিসা বারড্যাক তথ্যটি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

হিলারি রোববার নিউইয়র্কে নাইন ইলেভেন হামলার ১৫ বছর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার পর অতিরিক্ত গরম আর পানিশূন্যতায় অসুস্থ হয়ে পড়েন। পরে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তিনি।

Manual6 Ad Code

বারড্যাক এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, হিলারি কয়েকদিন ধরেই অ্যালার্জি-ঘটিত কাশিতে ভুগছিলেন। টানা কাশি থাকায় শুক্রবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে নিউমোনিয়া ধরা পড়ে।

Manual7 Ad Code

তবে এখন হিলারি ক্লিনটন সুস্থ হয়ে উঠছেন বলে বিবৃতিতে জানিয়েছেন তার চিকিৎসক।

নির্বাচনী প্রচারণার কাজে আজ সোমবার স্থানীয় সময় সকালে ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা ছিল হিলারির। কিন্তু ডাক্তারের নির্দেশে বিশ্রামের জন্য দু’দিনের সফরটি আপাতত বাতিল করা হয়েছে।

হিলারির স্বাস্থ্য নিয়ে রিপাবলিকান দলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ তুলেছে ডেমোক্রেটিক দল।

প্রতিপক্ষ রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগেও হিলারির শারীরিক সামর্থ্যের ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930