শিরোনামঃ-

» জামায়াত শিবিরের ডাকা অবৈধ হরতাল জনগণ প্রত্যাখান করেছে : মুক্তি

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজঃ কুখ্যাত রাজাকার মানবতাবিরোধী অপরাধী মীর কাশেমের ফাঁসির রায় কার্যকর করায় জামায়াত শিবিরের ডাকা অবৈধ হরতালের প্রতিবাদে সোমবার দুপুরে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির নেতৃত্বে নগরীর দর্শনদেউরী থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

Manual2 Ad Code

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগ সদস্য লাহিন আহমদের সভাপতিত্বে সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সদস্য আনিছুর রহমান তিতাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি বলেন, জামায়াত শিবিরের অবৈধ হরতাল সিলেটের জনগণ প্রত্যাখান করেছে।

Manual7 Ad Code

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আজ বাংলাদেশ রাজাকারমুক্ত দেশ। কলঙ্কমুক্ত হয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মিছিল সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা বেলাল খান, আনিছ উজ্জামান আনিছ, রিমাদ আহমদ রুবেল, হোসেন আহমদ বাবু, ইমামুর রহমান লিটন, কলিন সিং, নুর মো. বাবু, সাইদুর রহমান, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট আকবর আলী, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, মাসুদ আহমদ, রুম্মান আহমদ মনা, আবির হাসান, সুমেল আহমদ, সাদেক খাঁন, সেলিম আহমদ, বাপ্পি দাস, আব্দুল হক, দুলাল আহমদ, আব্দুল আহাদ, কায়েছ আহমদ জনি, রুবেল আহমদ, জামিল আহমদ, আমিনুল ইসলাম আমিন, আদিল ইসলাম, রূপম আহমদ, সোহাগ আহমদ, রেজা হোসেন, ইমরান আহমদ, রাজীব আহমদ, মো. জামাল, শামীম আহমদ, আশরাফ হোসেন, জাহিদ হাসান, এনায়েত, মাসুম, মাজেদ, রুম্মান, সুবেল আহমদ সাগর, তারেক তালুকদার, সাবেল আহমদ, ইয়াছিন আহমদ, মঈনুল ইসলাম, ফয়ছল আহমদ, দ্বিপক রায়, জাফর আহমদ, মুনায়েম মখন, মারুফ আহমদ, রাজ উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031