শিরোনামঃ-

» সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : অধ্যক্ষ অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০১৬ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোন ধর্ম নেই। এরা দেশ ও জাতির শত্রু। গণতন্ত্র,মানবাধিকার ও আইনের শাসনের বিরোধিতাকারী সন্ত্রাসী ও জঙ্গিদের স্থান বাংলার মাটিতে হবে না।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতি-প্রত্যেকের সন্তানদের বিষয়ে খোঁজ – খবর রাখতে হবে। বাংলাদেশকে সকলে মিলে উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা প্রয়োজন।

তিনি গতকাল ৩ সেপ্টেম্বর সকাল ৯টায় সিলেট ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় সিলেট –এর উদ্যেগে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, অনেক কস্ট আর ত্যাগে পাওয়া বাংলাদেশকে সন্ত্রাসী ও জঙ্গিদের দ্বারা নস্ট হতে দেওয়া হবে না। আমরা সবাই শক্তি-সাহস নিয়ে সকল অপশক্তির মোকাবেলা করবো। জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিলেট ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম।

Manual2 Ad Code

সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীহট্র সংস্কৃতি কলেজের অধ্যক্ষ ড. দীলিপ কুমার দাশ চৌধুরী এডভোকেট, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, ইমাম- আহমদ আলী, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কমলা সোম, শিক্ষক প্রতিনিধি আফিয়া বেগম, শিক্ষক মোহিত আহমদ, শিক্ষক মোহিত কান্তি দাশ মণি, শিক্ষক অপুর্ব বৈদ্য প্রমুখ।

Manual4 Ad Code

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাহিম জান্নাত মিলার। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুল কাদির।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031