শিরোনামঃ-

» মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী আসছেন বলিউড মাতাতে!

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০১৬ | বুধবার


Manual5 Ad Code
সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্ক:: বলিউড ‘স্টার কিড’দের বলিউডে আগমন নতুন কিছু নয়। এর আগেও অনেক তারকার সন্তানরা বিটাউনে অভিষেক করে সফলতার সঙ্গে বলিউড মাতাচ্ছেন।
এবার তার সঙ্গে নতুন করে আরও একটি নাম যুক্ত হতে যাচ্ছে এবার। আর সে নামটি দিশানী চক্রবর্তী।
বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে। এর আগে তার ছেলে অভিষেক করেছে বিটাউনে। কিন্তু খুব একটা ভালো অবস্থানে আসতে পারেননি।
এবার তার ছোট বোনের পালা। সম্প্রতি নিজের সোশাল সাইটে বেশ কিছু ছবি পোস্ট করেছেন দিশানী। প্রতিটি ছবিতেই তিনি নজর কেড়েছেন।
আর এই ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তবে, অভিনয়ে আসছেন দিশানী?
কারণ এর আগে শ্রীদেবীর মেয়ে, শাহরুখের ছেলে, অমিতাভের নাতনি, জ্যাকি শ্রফের মেয়েদের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930