শিরোনামঃ-

» আজ বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সিলেট মহানগর জামায়াতের মিছিল

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্ক:: ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে বিচারিক হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত আজ বুধবারের হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত।

Manual6 Ad Code

মঙ্গলবার রাতে নগরীর স্টেডিয়াম গেইট, সুবিদবাজার, শিবগঞ্জ  ও শাহপরান গেইট সহ বিভিন্ন স্থানে এসব মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

11পৃথক পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, মশাহিদ আলী, আনোয়ার হোসেন, চৌধুরী আব্দুল বাছিত নাহির, মঞ্জুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র শিবির নেতা মাজেদ আহমদ ও মিজানুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

নেতৃবৃন্দরা বিচারের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো অভিযোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সফল শিল্প উদ্যোক্তা বাংলাদেশের সমৃদ্ধ অর্থনীতির রুপকার জননেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া ন্যায়ভ্রষ্ট রায়ের বিরুদ্ধে দায়েরকৃত রিভিউ আপীল খারিজ ও মৃত্যুদন্ড বহালের প্রতিবাদে জামায়াত আহুত বুধবার সকাল-সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক ও শান্তিপুর্ন হরতাল সফলের আহ্বান জানান।

Manual1 Ad Code

তারা বলেন- প্রতিটি বিচারিক হত্যাকান্ডের প্রতিবাদে দেশবাসীকে গর্জে উঠতে হবে। বিতর্কিত বিচার ব্যবস্থার মাধ্যমে নিরপরাধ নেতৃবৃন্দকে হত্যার পরিনতি ভাল হবেনা।

জনগনের আদালতে একদিন সকল হত্যাকান্ডের জবাব বর্তমান সরকারকে দিতে হবে।

বুধবারের হরতালকে সফল করার জন্য পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930