শিরোনামঃ-

» দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিলেট মহানগর শ্রমিকলীগের মানববন্ধন

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

সিএনজি-অটোরিক্সা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের নানা ভাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ এবং অনুপ চৌধুরীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসী কায়দায় দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণতকারীদের চিহ্নিত করে শীঘ্রই শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, মহানগর শ্রমিকলীগ প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক বুরহান উদ্দিন ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন একরাম।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রফিক আহমদ, রতন বাবু, আবুল হাশেম, কমর উদ্দিন, আব্দুল হক, শানুর মিয়া, আলী হোসেন, আব্দুস সোবহান, শায়েখ মিয়া, কামাল হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31