শিরোনামঃ-

» আগামী ১২ সেপ্টেম্বর ঈদুল আজহার সম্ভাবনা

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ হিজরি ১৪৩৭ সনের জিলহজ্ব মাস শুরু হচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। বাংলাদেশের আকাশে আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সাপেক্ষে এই গণনা শুরু হবে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর। এমন সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, অমাবস্যাকলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩ মিনিটে। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ থেকে চাঁদের কোনো অংশ দেখা যাবে না।

Manual5 Ad Code

তবে পরদিন ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট থেকে প্রায় ৩৯ মিনিট দেশের পশ্চিম আকাশে চাঁদ অবস্থান করবে। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই তা দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31