শিরোনামঃ-

» আলোচিত বিষয়ের মিথ্যা খবর প্রমোট করছে ফেসবুক!

প্রকাশিত: ৩০. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ফেবু ডেস্কঃ চলতি আলোচিত ও লোকমুখে ঘোরাফেরা করা ঘটনাগুলো সত্য হোক বা মিথ্যা, তাকে প্রমোট করছে ফেসবুক। মিথ্যা ঘটনা প্রমোট করার ঘটনায় বেশ সমালোচনার সুখে পড়েছে এই সোশাল মিডিয়া জায়ান্ট।

সম্প্রতি একটি ঘটনা বেশ আলোচনায় আসে আমেরিকায়। এমন খবর ছড়ায় যে, ফক্স নিউজের অ্যাঙ্কর মেজিন কেলিকে চাকরিচ্যুত করা হয়েছে। অভিযোগ হলো, তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন। এই খবরকে প্রমোট করে ফেসবুকের রিভিউ টিম।

এ খবরকে ঘিরে বিভিন্ন জায়গায় লেখালেখি হওয়ার পরই তাকে প্রমোট করার চিন্তা করে ফেসবুক। আলোচিত এই টপিকে প্রতিমাসেই ভিজিট করছে ১.৭ বিলিয়ন মানুষ।

বলা হচ্ছে, ফেসবুক খবরটির সত্যতা নিয়ে আগে বুঝতে পারেনি। পরে তারা এ বিষয়ে সচেতন হয়ে ওঠে।

Manual2 Ad Code

লোকমুখে ছড়িয়ে পড়া হিট খবরগুলো নিয়ে ফেসবুকের প্রমোশন বিতর্কিত হয়ে পড়েছে। এ প্রসঙ্গে ফেসবুক জানায়, তারা নিউজ বাছাইয়ের প্রক্রিয়াকে আরো উন্নত করবে।

Manual3 Ad Code

এ ধরনের চলতি খবরগুলো বাছাইয়ে অ্যালগোরিদমকে আরো উন্নত করার কাজও করে যাচ্ছে ফেসবুক।

Manual8 Ad Code

সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোডো এমন বিতর্কিত মিথ্যা খবর প্রমোশনে দুষছে ফেসবুককে। তা ছাড়া অনেক সচেতন মানুষ এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930