শিরোনামঃ-

» সিলেট সীমান্ত এলাকায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে আটক ১

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০১৬ | সোমবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ রিপোর্টার মো. আজিজুর রহমানঃ সোমবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার খাসিয়া অধ্যুষিত  সংগ্রামপুঞ্জি এলাকায় একটি উগ্রপন্থি সংগঠনের সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন।
এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ স্টালিন স্টারিয়াং (৩২) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত স্টালিন পারিয়াং সংগ্রামপুঞ্জি এলাকার জহিলং কংওয়ানের ছেলে।
Manual1 Ad Code

ওসি বলেন, স্টালিনসহ ভারতীয় কিছু চোরা কারবারি বাংলাদেশে এসে অস্ত্র বিক্রি করে এমন খবরের ভিত্তিতে সোমবার ভোরে সংগ্রামপুঞ্জি এলাকায় অভিযান চালায় পুলিশ।

“এ সময় পুলিশকে লক্ষ করে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশ পাল্টা ১৮ রাউন্ড গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে পুলিশের বাধার মুখে সন্ত্রাসীরা ভারতের দিকে পালিয়ে যায়।” বন্দুকযুদ্ধের সময় একপর্যায়ে স্টালিনকে আটক করে পুলিশ।

Manual8 Ad Code

ওসি বলেন, স্টালিন ভারতীয় উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তারা বিভিন্ন সময় বাংলাদেশে এনে অস্ত্র বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।

Manual5 Ad Code

বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি কাটা রাইফেল, ১টি স্নাইপার বন্দুক, ২৩ রাউন্ড গুলি, ২টি রামদা, ১টি ছুরি ও ৩টি খাসিয়া দা উদ্ধার করে বলে জানান ওসি দেলোয়ার।

Manual3 Ad Code

বন্দুকযুদ্ধে ৫ পুলিশ আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031