শিরোনামঃ-

» বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০১৬ | শুক্রবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ রিপোর্টার মো. আজিজুর রহমান: রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফর নিয়ে নিরাপত্তা শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে ইংলিশরা। বৃহস্পতিবারই তাদের নিরাপত্তা প্রতিনিধিদের রিপোর্ট পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নেয় ইসিবি। সফরে তারা ৩টি অনুশীলন ম্যাচ খেলাসহ ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এর আগে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন ইসিবি’র ৩ সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল।

Manual4 Ad Code

দুটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংলিশ টিমের ঢাকায় আসার কথা। ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। সিরিজকে সামনে রেখে মিরপুরে কঠোর অনুশীলন করছেন মাশরাফি-সাকিব-তামিমরা।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031