শিরোনামঃ-

» সিলেট জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজঃ গতকাল ২৩ আগষ্ট মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়, সিলেট এর সম্মেলন কক্ষে আসন্ন শুভ জন্মাষ্টমী-২০১৬ সুষ্ঠুভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সিলেট জেলা পুলিশ এক মতবিনিময় সভার আয়োজন করে।

Manual3 Ad Code

সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জমান এর সভাপতিত্বে উক্ত সভায় সিলেট জেলা ও সকল উপজেলা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভায় দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে কেহ যাতে কোন ধরনের নাশকতা বা ধর্মীয় উস্কানী দিতে না পারে সেদিকে সদয় দৃস্টি দেয়ার জন্য উপস্থিত সকলে একমত পোষন করেন।

Manual8 Ad Code

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সভা, র‌্যালি যাতে নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।

সভায় সিলেট জেলার সার্বজনিন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব গোপিকা শ্যাম পুরকায়স্থ ও কোষাধ্যক্ষ বিজয় কৃষ্ণ বিশ্বাসসহ সিলেট জেলার সকল উপজেলার জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সিলেট জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31