শিরোনামঃ-
- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» বাংলাদেশি কর্মীদের সুবিধা বাড়ানোর আশ্বাস জর্ডানের
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ প্রবাস ডেস্কঃ জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ী বলেছেন, বাংলাদেশ থেকে আরো কর্মী নেওয়া এবং তাদের বিভিন্ন সুযোগ-সুবিধাদি বাড়ানোর বিষয়টি তার দেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
সোমবার জর্ডান সফররত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে ভ্রাতৃপ্রতীম ২ দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোসহ জর্ডানে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সার্বিক কল্যাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, জর্ডানে জনশক্তি রপ্তানি বিষয়ক সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিবছর যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে গত এপ্রিলে যৌথ কমিটির প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটি জর্ডানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে প্রবাসীকল্যাণমন্ত্রী তৈরি পোশাক ও গৃহকর্মী খাতে বাংলাদেশি নারী ও পুরুষ কর্মীর জর্ডানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় সেদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। সেদেশের শ্রমমন্ত্রীকে বাংলাদেশি কর্মীদের বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির অনুরোধ জানান।
তিনি গার্মেন্টস ও গৃহকর্মী ছাড়াও কৃষি ও নির্মাণ খাতসহ অন্যান্য খাতে পুরুষ কর্মী নেওয়ার বিষয়ে জর্ডানের শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন।
ঢাকায় মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব আজাহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস উপস্থিত ছিলেন।
এখন জর্ডানে ১ লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। ২০১৫ সালে ২২ হাজার ৯৩ জন বাংলাদেশি কর্মীর জর্ডানে কর্মসংস্থান হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ভালো ফলাফলের জন্য প্রয়োজন মানসম্মত পরিবেশ ও শিক্ষাসামগ্রী : ব্রিটিশ কাউন্সিল
- সিলেটে আইসিসিআর স্কলারশিপ ২০২৬-২৭-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- সানফ্লাওয়ার ইয়ুথ ক্লাবের কমিটি গঠন : সভাপতি অপু নাথ, সম্পাদক শেখ মুহিন আল নাদিম
- নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ: ইসকন ইয়ুথ ফোরামের উৎসবে হুমায়ুন কবির
- জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আলোচনা সভায় সিসিক প্রশাসক


