শিরোনামঃ-

» সাকিবের ফ্যান ৯০ লাখ পেরিয়ে

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ ফেসবুকে তার ভেরিফাইড পেজে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা আপলোড করেছেন এ বাহাতি অলরাউন্ডার। এতে তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাকে অব্যাহত সমর্থন দেয়ার জন্য।

Manual4 Ad Code

ভিডিও বার্তায় তিনি বলেনছেন, ‘ভক্তসংখ্যা ৯০ লাখে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে সমর্থন করেছেন, আশা করি সামনে আমাকে আরও সমর্থন করবেন। অবশ্যই বাংলাদেশ দলকেও সমর্থন করবেন।’

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্টইন্ডিজে আছেন সাকিব। ১ মাসেরও বেশি সময় ধরে সেখানে আছেন তিনি। চ্যাম্পিয়নও করেছেন নিজ দল জ্যামাইকা তালওয়াসকে। বাড়িতে ফিরতে ব্যাকুল সাকিব বলেছেন, ‘বাসায় যাব ভেবে রোমাঞ্চিত। ১ মাসের বেশি হয়ে গেলে আমি ঘরকাতর হয়ে যাই। ৩০ দিনের বেশি থাকতে পারি না কোথাও। তাড়াতাড়ি দেশে যাব ইনশাআল্লাহ।’

Manual1 Ad Code

২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু সাকিবের। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। এ নিয়েও কথা বলেছেন দেশের সেরা এই অলরাউন্ডার। তিনি বেলন, ‘সময়টা এত তাড়াতাড়ি গেল বোঝা মুশকিল!

Manual6 Ad Code

এখনো মনে আছে, হারারেতে অভিষেক ম্যাচে প্রথম উইকেট, প্রথম রান কীভাবে করেছি। সেদিন কত নার্ভাস ছিলাম আমি! মনে হয়, এটা কদিনের কথা। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই ছিল। সব সময় আমার সঙ্গে ছিলেন, আমাকে সমর্থন করেছেন। ধন্যবাদ সবাইকে।’

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31