- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» ‘দুর্নীতি করলে অবশ্যই জেলে যেতে হবে’ : দুদক চেয়ারম্যান
প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘যারা দুর্নীতি করে তাদের অবশ্যই অপমানিত ও বিব্রত করা হবে। দুর্নীতি করে এখন আর ঘরে থাকা যাবে না, অবশ্যই জেলে যেতে হবে।’
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা (২০১৬-২০২১) বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুর্নীতিকে সর্বগ্রাসী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুর্নীতি একটি সর্বগ্রাসী ব্যাধি। এটা সব জায়গায় আছে। সরকারি-বেসরকারি এমন কোনো জায়গা নেই, যেখানে দুর্নীতির ক্ষতিকর ছোঁয়া লাগেনি।’
দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা এখন পরিকল্পনা ও পরামর্শ নিচ্ছি। পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ও বেঁধে দেওয়া হবে। আকাঙ্ক্ষা বড় থাকতে হবে, তাই আমরা বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। যদিও জানি সবকিছু বাস্তবায়ন করা খুব কঠিন।’
দুর্নীতির ক্ষতিকারক প্রভাবের একটি দিক উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির কারণে আমাদের প্রবৃদ্ধির প্রায় ২ শতাংশ নষ্ট হচ্ছে। যদি আমরা দুর্নীতি দমন করতে পারি তাহলে আমাদের অর্থনীতির চাকা আরো সচল হবে।’
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির, এডাপের পরিচালক এ টি এম বশির উদ্দিন, টিএমএসএসের নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন খান, ব্র্যাকের পরিচালক নাজমুল হাসান এবং আশার পরিচালনা পর্ষদের সদস্য এনামুল হক প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৪ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর