শিরোনামঃ-
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» ‘ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গি বানানো হচ্ছে’ : মেহের আফরোজ চুমকি
প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের জন্য বিএনপিই দায়ী। কারণ তারা যুদ্ধাপরাধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। আর সেই মানবতাবিরোধী অপরাধীদের নেতৃত্বাধীন জামায়াত-শিবির তরুণদের ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জঙ্গি বানাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জঙ্গি/নাশকতাকারী ও মাদক বিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৭৫-এর ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে চেয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মুছে দিয়ে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চেয়েছিল।
কিন্তু ঘাতকরা সফল হতে পারেনি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কাংক্ষিত সোনার বাংলা গঠনে আমরা এগিয়ে যাচ্ছি।
প্রতিমন্ত্রী বলেন, ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে। বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্যে ৭৫ এর ষড়যন্ত্রকারীরা আজও সক্রিয় রয়েছে। তাই তাদের দমাতে ৭১-এর মতো ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একাত্ব হতে হবে। তাহলেই দেশের সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল করা যাবে।
গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুণ-অর-রশিদ বিপিএম, পিপিএম (বার) -এর সভাপতিত্বে ও কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. সালেহ উদ্দিন আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা রেঞ্জের ডিআইজি এস.এম মাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম (বার) পিপিএম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গোলাম সবুর, উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. মনিরুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৫ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর