শিরোনামঃ-

» সালাউদ্দিন কাদেরের ছেলে ও তার গাড়িচালক আটক

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০১৬ | বৃহস্পতিবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও তার গাড়ি চালককে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বংশাল এলাকা থেকে আটক করা হয়েছে।
হুম্মাম কাদের চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী সাংবাদিকদের জানান, সকালে আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে গাড়িতে করে তার বাড়ির উদ্দেশে রওনা দেন। বংশাল মোড়ের কাছে পুলিশের একটি টিম হুম্মাম চৌধুরী ও তার গাড়ি চালককে আটক করে থানায় নেয়া হয়।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ইব্রাহিম খান জানান, হুম্মাম কাদের চৌধুরী ও তার গাড়ি চালককে পুলিশ আটক করেনি। তাদের আটক সংক্রান্ত কোনো খবর তার কাছে নেই।
অন্যদিকে ডিবি পুলিশের একটি সূত্র জানান, হুম্মাম কাদের চৌধুরী ও তার গাড়িচালককে মিন্টো রোডের ডিবির কার্যালয়ে নেয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪২ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930