- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» জঙ্গিবাদ মোকাবিলায় সক্ষম, প্রমাণ করেছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও)
প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশবাসীর আরও সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনে তারা অন্যদের চেয়েও বেশি সক্ষম।
সোমবার বিকেলে শোকের মাস আগস্টের শুরুতে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি-পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা পৃথিবীতে প্রতিনিয়তই ঘটে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকা—এমন কোন জায়গা নেই যেখানে এমন ঘটনা না ঘটছে। কিন্তু বাংলাদেশে আমরা এটুকু বলতে পারি যে ত্বরিত সিদ্ধান্ত নিয়ে যখন যেখানে যা ঘটছে তা আমরা মোকাবিলা করতে সক্ষম, সেটা আমরা প্রমাণ করেছি।’
যেকোন ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধ ক্ষমতা দখলের, ষড়যন্ত্রের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এ দেশের মানুষ। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, নতুন একটা উৎপাত শুরু হয়েছে জঙ্গিবাদ-সন্ত্রাস। যখনই যে বা যারা এসব কাজে ধরা পড়ছে, তাদের যদি গোড়ায় যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে, যারা এ দেশের স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী বা ওই আলবদর-রাজাকার, তাদেরই এরা সৃষ্ট বা দোসর। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দেশবাসীর আরও সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘দেশবাসীর আরও সতর্কতা দরকার এবং আশপাশে কোথায় কে আছে, সবার কাছে আমরা এর তথ্য চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই মাস শোকের, শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর প্রতিজ্ঞা নিয়েই এগিয়ে যাচ্ছি, দেশের মানুষের দোয়া চাই। বাংলার মানুষের দোয়া আমাদের দুই বোনের চলার পথের পাথেয়।’
৭৫-এর বিয়োগান্ত অধ্যায়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট আমার বাবাসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কখনো কল্পনাও করতে পারিনি আমরা দুই বোন সর্বহারা হয়ে যাব।’ তিনি বলেন, বাংলার শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা এনেছিলেন। এই বিজয় মেনে নিতে পারেনি তারা। এতে সমর্থন দিয়েছিল তাদেরই কিছু দোসর। তারাই বাংলার মানুষের কাছ থেকে তাঁকে কেড়ে নিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের মানুষের ভাগ্য বদল করেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশা আল্লাহ আমরা গড়ে তুলব। এটাই আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা। আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের আল্লাহ যেন বেহেশতে স্থান করে দেন, সেই কামনা করেন।’
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসনমন্ত্রী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৩ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন


