শিরোনামঃ-

» সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী ও জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) এর নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

দেশব্যাপী চলমান জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর বিটিসিএল-এর প্রধান গেইট সংলগ্ন সড়কে “সন্ত্রাস ও জঙ্গিবাদ, বিপথগামী তারুণ্য, বিপন্ন মানবতা প্রতিকার ও প্রতিরোধ” শীর্ষক এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, টেলিকমের পরিচালক মঞ্জুর মোর্শেদ খান, ফোন্স বিটিসিএল সিলেটের বিভাগীয় প্রকৌশলী প্রদীপ কুমার সাহা, বিভাগীয় প্রকৌশলী ঠাকুর আলাউদ্দিন আহমেদ, ব্লাস্ট সিলেট বিভাগের বিভাগীয় কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বালাগঞ্জ উপজেলা প্রেসিডেন্ট এম.এ মতিন বাদশা, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন, মো. জালাল মিয়া, মো. শেখ সেলিম, নূর এ আলম, আব্দুল জলিল, সাজা মিয়া, সুদর্শন ভট্টাচার্য্য, হাছানুজ্জামান, প্রসন্ন কুমার সিংহ, বাবুল মিয়া, মনির উদ্দিন, মুজিবুর রহমান, মুহিবুর রহমান রাকিব, মো. বোরহান উদ্দিন প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31