শিরোনামঃ-

» সেই সাব্বিরের সন্ধানে থানায় জিডি

প্রকাশিত: ৩০. জুলাই. ২০১৬ | শনিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কল্যাণপুরে জঙ্গি আস্তানায় নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়া চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বিরুল হক কণিকের সন্ধানে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় এই জিডি লিপিবদ্ধ হয়। শনিবার দুপুরে জিডি লিপিবদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর।

Manual7 Ad Code

পুলিশ জানায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরমুছড়া ইউনিয়নের প্রাক্তন আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক রাশেদ তার ছেলে সাব্বিরুল হক গত ২১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন বলে থানায় লিখিত জিডি করেছেন।

Manual7 Ad Code

জিডিতে সাব্বিরুলের বাবা উল্লেখ করেন, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিকেলে এক আত্মীয়ের বিয়েতে যাবে বলে বাসা থেকে বের হয়ে সাব্বির আর বাসায় ফিরে আসেনি। এর পর থেকে তার সন্ধানে রয়েছে পরিবার। জিডিতে ছেলের সন্ধান পেতে পুলিশের সহায়তা কামনা করেন তিনি।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর জানান, সাব্বিরের পরিবার বাকলিয়া থানা এলাকায় বসবাস করেন। তাই তারা এই থানাতে জিডি করেছেন। জিডিটি লিপিবদ্ধ করা হয়েছে এবং এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান করবে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই সকালে ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ৯ জন জঙ্গি সদস্যের মধ্যে সাব্বির ছিল বলে গুজব ছড়িয়ে পড়ে।

Manual6 Ad Code

কিন্তু জঙ্গিদের ছবি দেখে সাব্বিরুলের বাবা নিহত জঙ্গিদের মধ্যে তার ছেলে নেই বলে নিশ্চিত করেন। এই ঘটনার পরবর্তী ধারাবাহিকতায় থানায় জিডি করেন সাব্বিরের বাবা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930