শিরোনামঃ-
- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» ৬ বছর বয়সী শিশুকে বিয়ে করায় ১ আফগানিস্তানী আলেম গ্রেফতার
প্রকাশিত: ৩০. জুলাই. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আফগানিস্তানে ৬ বছর বয়সী এক শিশুকে বিয়ে করায় এক বয়োবৃদ্ধ আলেমকে গ্রেফতার করা হয়েছে। আফগানিস্তানে সর্বশেষ এই ঘটনা যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বাল্য বিবাহের অভিশাপের বিষয়টি তুলে ধরল।
ওই আলেমের নাম মুহাম্মদ করিম। তার বয়স প্রায় ৬০ বছর। মেয়েটির বাবা-মা তাকে ‘ধর্মীয় কারণে সপে দিয়েছে’ বলে করিম দাবি করেন।
তবে কর্মকর্তারা মেয়েটির পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশ থেকে তাকে অপহরণ করা হয়। মেয়েটির পরিবার মানসিকভাবে আঘাত পেয়েছে ।
গোর এর নারী বিষয়ক দপ্তরের প্রধান মাসুম আনোয়ারি বলেন, এই মেয়েটি স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। তবে ‘আমি এই লোকটিকে ভয় পাই’ এই একটি কথাই বলছে। স্থানীয় গভর্নরের অফিসকে বলেন, মেয়েটিকে বর্তমানে গোরে’র একটি নারী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাকে নিতে তার বাবা মা আসছেন।
স্থানীয় গভর্নরের মুখপাত্র আব্দুল হাই খাতিবি বলেন, করিমকে জেলে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। গোরে ১৪ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা কিশোরীকে পুড়িয়ে মারার মাত্র কয়েকদিন পরেই এই ঘটনাটি ঘটল।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


