শিরোনামঃ-

» দেশের প্রায় ১৫ লাখ মানুষ বন্যা কবলিত : ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ৩০. জুলাই. ২০১৬ | শনিবার

Manual1 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশের ১৬ জেলার ১৪ লাখ ৭৫ হাজার মানুষ বন্যাকবলিত হয়েছে। শনিবার রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বন্যাকবলিতদের এখন পর্যন্ত ১৩ হাজার মেট্রিক টন খাদ্য ও সাড়ে ৫ কোটি টাকা দেয়া হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ৭০টি মেডিকেল টিম কাজ করছে। বন্যাকবলিত এলাকার প্রশাসনকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031