শিরোনামঃ-
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» ‘জাতীয় যুবনীতি ২০১৬’র খসড়া নিয়ে আলোচনা
প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গতকাল ২৭ জুলাই ‘ওয়ার্কশপ অন ফাইনালাইজিং ন্যাশনাল ইয়ুথ পলিসি ২০১৬’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে। কর্মশালার আয়োজক হিসেবে ছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং যুব উন্নয়ন অধিদফতর।
এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ‘জাতীয় যুবনীতি ২০১৬’ চূড়ান্ত করতে এর খসড়ার ওপর নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের মতামত, পরামর্শ ও সুপারিশ সংগ্রহ করা। এ ছাড়াও এই কর্মশালায় যুবনীতির বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা নির্ধারণ করা নিয়েও আলোচনা করা হয়।
এই কর্মশালায় যুব উন্নয়ন নিয়ে বাংলাদেশে কাজ করেন এমন বিশেষজ্ঞরা তাদের মতামত ও পরামর্শ সরাসরি নীতিনির্ধারকদের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে যুব উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি অংশগ্রহনমূলক আলোচনার সুযোগ করে দিয়েছে এই কর্মশালা।
এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান রাসেল এমপি। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজি আকতার উদ্দিন আহমেদ, সংসদের যুব উন্নয়ন বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস এবং যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর জ্যেষ্ঠ বিশ্লেষক ব্যারিস্টার শাহ আলী ফারহাদ।
কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে ছিলেন ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সংসদের যুব উন্নয়ন বিষয়ক উপকমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
জাতিসংঘের বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক মিশনের উন্নয়ন সম্পর্কিত সংস্থা, তরুণদের পরিচালিত সংগঠনের প্রতিনিধিরা এই কর্মশালায় নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৫ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর