- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» ‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’ : আইজিপি এ কে এম শহীদুল হক
প্রকাশিত: ২৬. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘কল্যাণপুরের নিহত জঙ্গিরা জেএমবি’র সদস্য। তারা নিজেদের বলে আইএস। আমরা বলি জেএমবি।’
মঙ্গলবার সকালে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩/৩ তাজমঞ্জিল নামের ৬ তলা ভবনে ’জঙ্গি আস্তানায়’ অভিযান শেষে পুলিশের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘তারা গুলশান হামলার জঙ্গিদের মতোই কলো পোশাক পরা ছিল। তাদের মাথায় ছিল পাগড়ি। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।’
তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ‘জঙ্গিদের সঙ্গে কালো ব্যাগও ছিল। কল্যাণপুরের
আস্তানায় ১১ জঙ্গির ৯ জন নিহত হয়েছে। ১ জন আহত অবস্থায় আটক আছে। আর ১ জন পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।’
এদিকে এই ঘটনায় পালাতে গিয়ে পুলিশের হাতে আহত অবস্থায় আটক জঙ্গির নাম হাসান (২৫)। তার বাড়ি বগুড়ার জীবন নগরে। এক বছর ধরে এই দলের সঙ্গে আছেসে। এখানে বাবুর্চি হিসেবে কাজ করতো হাসান । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসান দাবি করে, ‘আমরা আইএস-এর লোক।’
একই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মারুফ হাসান।
তিনি বলেন, গুলশানের মতো ঘটনা ফের ঘটাতে জঙ্গিরা কল্যাণপুরে জড়ো হয়েছে, পুলিশের কাছে এমন তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ, র্যাব ও সোয়াত টিম কল্যাণপুরে অভিযান চালায়।
মারুফ হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় ২ জঙ্গি বাড়ির নিচে নেমে এসে ’আল্লাহু আকবার’ বলে পুলিশের ওপর গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ৯ জঙ্গি নিহত হয়েছে।
কল্যাণপুরে জঙ্গিবিরোধী এ অভিযান ’অপারেশন স্টর্ম-২৬’ নামে পরিচালিত হয় বলে জানায় পুলিশ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৯ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি হলেন এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন
- সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব


