শিরোনামঃ-

» কাঁদলেন রোনালদো

প্রকাশিত: ১১. জুলাই. ২০১৬ | সোমবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ ২০০৪ সাল। ঘরের মাঠে ইউরোর ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ গ্রিস। ১৯ বছর বয়সে সেবার প্রথম ইউরো খেলেছিলেন রোনালদো।

Manual8 Ad Code

গ্রিসের কাছে পর্তুগাল হেরে যাওয়ার পর অঝোরে কেঁদেছিলেন রোনালদো। পর্তুগালের কোচ ছিলেন লুইস ফিলিপে স্কলারি। তিনি শান্ত করতে পারছিলেন না রোনালদোকে।

Manual7 Ad Code

২০১৬ সাল। পর্তুগালকে ইউরোর ফাইনালে তুলেছেন রোনালদো। ফাইনালে খেলতে মুখিয়ে ছিলেন তিনি। খেলতে নামলেনও। কিন্তু শুরুতেই ফ্রান্সের ২ খেলোয়াড়ের কড়া ট্যাকেলের মুখে পড়েন। ৯ মিনিটের মাথায় ফ্রান্সের দিমিত্রি পায়েতের সঙ্গে সংঘর্ষের ফলে পায়ে ব্যথা পান।

03ব্যথা নিয়েও খেলা চালিয়ে যান। কিন্তু ১৭ মিনিটে অস্বস্তি অনুভব করেন। পাশাপাশি ব্যথা। শেষমেশ শুশ্রূষার জন্য মাঠের বাইরে চলে আসেন। ৩ মিনিট শুশ্রূষা নিয়ে পর্তুগালের সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে আবারও মাঠে নামেন সিআর সেভেন।

Manual8 Ad Code

কিন্তু ২৫ মিনিটের মাথায় আবারও ব্যথায় কাতরাতে থাকেন। এবার তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসতে হয়। অঝোরে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে আসেন নানিকে।

Manual2 Ad Code

২০০৪ সালের পর আবারও কাঁদলেন রোনালদো। তবে তার সতীর্থরা শিরোপা জিতে রোনালদোর মুখে হাসি ফুটিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930