শিরোনামঃ-

» কক্সবাজারে স্বামীর হাতে গৃহবধু খুন

প্রকাশিত: ১০. জুলাই. ২০১৬ | রবিবার

Manual3 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্ক: কক্সবাজারের রামু উপজেলায় পাষণ্ড স্বামীর হাতে প্রাণ হারালো রেহানা আকতার (২৮) নামে এক গৃহবধূ।
রোববার (১০ জুলাই) রাতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের চরপাড়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত রেহানা আকতার রামু উপজেলার কাউয়ারখোপ বাজার এলাকার হাজী শামসুল আলমের মেয়ে। প্রায় ১০ বছর আগে রেহানা আকতারের সঙ্গে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহাম্মদের ছেলে সাইদুল ইসলাম রুবেলের বিয়ে হয়। তারা কাউয়ারখোপের চরপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। বিয়ের পর তাদের ঘরে ৩ মেয়ে সন্তান জন্ম নেয়।
নিহতের মা গোল চেহের জানান, রুবেল তার মেয়ে রেহানার ওপর বিভিন্ন অজুহাতে শারীরিক নির্যাতন চালাতো। রোববার দিনভর অমানবিক নির্যাতনের শিকার হয়ে স্বামীর হাতেই তার মেয়ের মৃত্যু হয়।
তিনি বলেন, এর আগেও তার মেয়েকে প্রায়শ শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এ নিয়ে একাধিকবার স্থানীয় ভাবে বিচার বৈঠক হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ বিষয়টি নিশ্চিত করেন। এদিকে রবিবার স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধু রেহানা আকতারকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দ্র ধর জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930