শিরোনামঃ-

» পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশা দেশাইয়ের সাক্ষাত

প্রকাশিত: ১০. জুলাই. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
রবিবারের এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক।
বৈঠকে নিশা দেশাই সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের জন্য তার সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশি অংশীদারদের সাথে আমরা শোক ভাগ করে নিয়েছি। বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার সব সময়ের মতই অটুট থাকবে।’
এসময় সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিসওয়াল বাংলাদেশের সন্ত্রাস দমনে সক্ষমতা তৈরিতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সহায়তারও প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘আমাদের এই দুটি দেশকেই সন্ত্রাসবাদের যে বৈশ্বিক হুমকি মোকাবেলা করতে হচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।’

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930