শিরোনামঃ-
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, প্রতিশ্রুতি বারাক ওবামার
প্রকাশিত: ০৯. জুলাই. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশানে জঙ্গি হামলায় নিহত জাপানিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে লেখা এক চিঠিতে ওবামা একথা বলেন। ওবামা শুক্রবার অ্যাবেকে এই চিঠি পাঠান বলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সেই চিঠিতে লেখা হয়, ‘এই হামলা চরম নিষ্ঠুরতা, বিশেষত কারণ আপনার নাগরিকরা ঢাকায় ছিলেন বাংলাদেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে।’
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত ২০ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যাদের ৭ জন জাপানের। নিহত জাপানিদের অধিকাংশই ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন। এই হামলার পর ওবামার পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে ওবামা গুলশানে হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান। আহত জাপানিদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন তিনি।
চিঠিতে ওবামা বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জাপান, বাংলাদেশ ও বাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩০ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর