শিরোনামঃ-

» শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার বিমানবন্দরের অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবেই দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা ও নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের মুখপাত্র তানজিনা আক্তার।

Manual2 Ad Code

বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকর সেলে যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিমানবন্দর সূত্র জানায়, গুলশানে রেস্তোরাঁয় হামলার পরপরই শাহজালালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। গুলশানে হামলার আগে বিমানবন্দরের ভেতর ৩০০ পুলিশ সদস্য নিরাপত্তা দিলেও বর্তমানে এই সংখ্যা ৪০০।

Manual6 Ad Code

নিরাপত্তার কাজে বাড়তি যোগ হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা। ঈদ উপলক্ষে বিমানবন্দরের কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

Manual5 Ad Code

এ ছাড়াও শাহজালাল বিমানবন্দরের ইতিহাসে এবারই প্রথম বিমানবন্দরের ভেতরে সশস্ত্র অবস্থায় নিরাপত্তা দিতে দেখা গেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930