শিরোনামঃ-

» ৬ বন্দুকধারী নিহত, ১ জন জীবিত আটক

প্রকাশিত: ০২. জুলাই. ২০১৬ | শনিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের মধ্যে ৬ জনকে হত্যা ও ১ জনকে জীবিত আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেস্তোরাঁটিতে জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ ৪ লেন প্রকল্পের উদ্বোধনকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী।

Manual5 Ad Code

তিনি বলেন, জঙ্গিদের আমরা খতম করতে পেরেছি, এজন্য আল্লাহর শোকরিয়া আদায় করছি। এ সময় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেয়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Manual2 Ad Code

শুক্রবার রাতে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা বিদেশীসহ অন্তত ২০ জনকে জিম্মি করে।

Manual5 Ad Code

খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী ওই রেস্তোরাঁর কাছে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোড়ে। এতে ডিএমপির (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জানান, জিম্মি সংকটের অবসানে সিলেট, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের প্যারা ট্রুপারদের তলব করা হয়। রাত ৪টার দিকে তারা গুলশানের জড়ো হন। পরে সকালে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। এর মধ্য দিয়ে জিম্মি সংকটের অবসান হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031