শিরোনামঃ-
- বাদামবাগিচা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসককে সংবর্ধনা জানালেন ব্যবসায়ীরা
- সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
- সিসিক প্রশাসকের সাথে জেলা ও মহানগর জামায়াতের মতবিনিময়
- যে শিক্ষাঙ্গনে স্বপ্নের বীজ বপন, সেই ক্যাম্পাসেই নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি এমরান
- সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিমকে মহানগর হর্কাস ঐক্য কল্যাণ সমবায় সমিতির সংবর্ধনা
- কর্ণেল তাহের দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট জেলা প্রেসক্লাবে এআই-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- খোজারখলা পুকুরে শুরু উদ্ধার অভিযান
» হাসিতে হাসিতে আশি পার মুহিতের : এইচ এম এরশাদ
প্রকাশিত: ২৮. জুন. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাজেট নিয়ে সমালোচনা থাকলেও বক্তৃতার জন্য অশীতিপর আবুল মাল আবদুল মুহিতকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেছেন, ‘অর্থমন্ত্রী হাসিতে হাসিতে আশি পার করেছেন। এই সংসদে ৯০ পাতার একটি বাজেট পেশ করেছেন। অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায় বাজেট দিয়েছেন। তার বাজেট ঘোষণায় আমি বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছি। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’
মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় দাঁড়িয়ে এই প্রশংসা করেন সংসদে বিরোধী দলটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসাইন মুহাম্মদ এরশাদ, যার শাসনামলে ২ বার বাজেট দিয়েছিলেন মুহিত। বক্তব্যে এরশাদ তার সরকারে মুহিতের অংশগ্রহণের কথা তুলে ধরে বলেন, ‘উনি আমার সময়ে অর্থমন্ত্রী ছিলেন।’
এরশাদ মুহিতের সঙ্গে তুলনা করে আরো বলেন, ‘তবে আমি কিন্তু হাসিতে হাসিতে আশি পার করতে পারিনি। জেল-জুলুমসহ সব ধরনের অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। এমন কোন অত্যাচার নেই, যা আমার ওপর প্রয়োগ হয়নি। তা সত্ত্বেও বেঁচে আছি। দাঁড়িয়ে আছি। আমি শক্তভাবে দাঁড়িয়ে সংসদে বক্তব্য রাখছি।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


