- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা, প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল এ বছর থেকেই
প্রকাশিত: ২১. জুন. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ চলতি বছর থেকেই পঞ্চম শ্রেণিতে আর সমাপনী পরীক্ষা নেবে না সরকার।
মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এবার থেকেই পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আর হবে না। প্রাথমিকের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণিতে একটি সমাপনী পরীক্ষা হবে। কারণ এখন থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলে আসছে।
তাই একই সঙ্গে দুইটি পাবলিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্যে মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করা হবে।
জাতীয় শিক্ষানীতির আলোকে গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপর ৩০ মে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী বৈঠকে আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। কিন্তু এরপর এ বছরই পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন অভিভাবকরা।
এ লক্ষ্যে আদালতে একটি রিটও হয়েছে। এ প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এ সিদ্ধান্ত নিল। তবে ৩০ মের সিদ্ধান্তের পরও প্রয়োজনে এ বছর থেকেই পঞ্চমের সমাপনী পরীক্ষা বাতিল হতে পারে, এমন ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দিয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্তে ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী ও মাদ্রাসায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষার চালু করা হয়। আগে পঞ্চম শ্রেণিতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী চালুর পর থেকে এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে বৃত্তি দেওয়া হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৭ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর