শিরোনামঃ-

» মীর কাসেম আলীর আইনজীবী আটক

প্রকাশিত: ১৮. জুন. ২০১৬ | শনিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আইনজীবী হাসান আল বান্না সোহাগকে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর কাজলা এলাকা থেকে জামায়াতপন্থী এ আইনজীবীকে আটক করে রাজশাহী মতিহার থানা পুলিশ।

Manual6 Ad Code

এদিকে আইনজীবী সোহাগকে দুপুরে আটক করলেও পুলিশ শুক্রবার রাত পর্যন্ত তা স্বীকার করেনি।

রাত ৮টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বলেন, হাসান আল বান্না সোহাগ নামের এই আইনজীবীর বিরুদ্ধে ৩টি নাশকতার মামলা রয়েছে।

আইনজীবী সোহাগের বাড়ি রাজশাহী নগরীর ফুলতলা ৪ রাস্তার মোড় এলাকায়।

উল্লেখ্য, হাসান আল বান্না সোহাগ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা প্রয়াত গোলাম আযম, মতিউর রহমান নিজামী, মাওলানা আবদুস সোবহান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলীর মামলার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ছিলেন।

Manual2 Ad Code

জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের মামলাতেও হাসান আল বান্না সোহাগ আইনজীবী হিসেবে লড়েছেন। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের সহযোগী কাজ করেছেন।

Manual6 Ad Code

হয়রানির জন্য পুলিশ আইনজীবী সোহাগকে আটক করেছে বলে অভিযোগ করে মিজানুল ইসলাম বলেন, সোহাগের বিরুদ্ধে কোনো মামলা নেই। মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষে লড়েছেন বলে তাকে আটক করা হয়েছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031