শিরোনামঃ-

» বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী সাকিব আল হাসান

প্রকাশিত: ১৭. জুন. ২০১৬ | শুক্রবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী সাকিব আল হাসান। যার বার্ষিক আয় ২৭৫ কোটি টাকা। ক্রিকেটারদের নিয়ে নাড়াচাড়া করা ক্রিকট্র্যাকার নামে ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তিনি বাংলাদেশকে চিনিয়েছেন বিশ্বের দরবারে। লাল–‌সবুজ জার্সি গায়ে মাতিয়ে চলেছেন বিশ্ব ক্রিকেট। শুধু কী জাতীয় দলের জার্সি, সাকিবের বিচরণ তো বিশ্বের প্রায় সবকটি গ্ল্যামারাস ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি–‌টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে।

Manual3 Ad Code

যে কারণেই সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তার সম্পদের পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, প্রায় ২৭৫ কোটি টাকা।

Manual1 Ad Code

ক্রিকেট্র্যাকারই রিপোর্ট প্রকাশ করে— পারিশ্রমিক, চুক্তি পৃষ্ঠপোষক, কসমেটিক্স, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং রেস্তোরাঁ, ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়েই সাকিবের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ মিলিয়ন ইউ এস ডলার, প্রায় ২৭৫ কোটি টাকা।

Manual4 Ad Code

ক্রিকেট সম্পর্কিত আয়ই তার বেশি। পৃথিবীর বড় বড় ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলে এই আয় করেছেন এই অলরাউন্ডার।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৪৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930