শিরোনামঃ-

» এসএসসি ফল বিপর্যয়ে দোষীদের বেতন বন্ধ করে দিব : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০১. জুন. ২০১৬ | বুধবার

Manual1 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এসএসসিতে বরিশাল বোর্ডে ‘হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ের ফল বিভ্রাটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ফল বিপর্যয়ে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। দোষীদের অবশ্যই শাস্তি দেব। বেতন বন্ধ করব, তারপরে চূড়ান্ত বিচারে চাকরি থাকবে কি থাকবে না তা ঠিক করা হবে।
ফল বিপর্যয়ে কারা দায়ী হবেন সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর জন্য দায়ী হবেন পরীক্ষার খাতার সঙ্গে ফল মেলানোর জন্য যারা শিট দিয়েছেন তারা। অমনযোগী ছিলেন অথবা ভুল করেছেন অথবা তারা দায়সারা কাজ করেছেন।
বরিশাল বোর্ড থেকে এবার এসএসসিতে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১০ হাজার ৪৯২ জন পরীক্ষা দেয়। এদের মধ্যে ৫ হাজার ৮০৯ জন ফল পুনর্বিবেচনা ও যাচাইয়ের আবেদন করেন।
গত ১৪ মে সংশোধিত ফলাফলে ১ হাজার ৯৯৪ জনের ফল পরিবর্তন হয়। তাদের মধ্যে ফেল থেকে পাস করে ১ হাজার ১৪১ জন ও জিপিএ-৫ পায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031