- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাহির ১ম বিয়ের ছবি! অবশেষে মুখ খুললেন মাহি
প্রকাশিত: ২৯. মে. ২০১৬ | রবিবার
সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ শুক্রবার সন্ধ্যা থেকে ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয় ফেসবুকে প্রকাশিত মাহির কয়েকটি ছবি। এসব ছবি দেখে আঁতকে ওঠেন ফিল্মপাড়ার লোকজন। কেউ কেউ দাবি করেন যে, এগুলো ছিল মাহির বিয়ের ছবি। কিন্তু মাহি নিজে এসব বিষয়ে মুখ না খোলায় বেগবান হতে থাকে গুঞ্জনটি।
রীতিমতো ভাইরাল হয়ে ওঠে এসব ছবি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন মাহি। আজ শনিবার দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার কাছে ছবিগুলোকে ফেক বলে দাবি করলেন তিনি। মাহি বলেন, “ফেসবুকে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।
মূলত এগুলো ছিল আমার একটি শ্যুটিংকালীন ছবির দৃশ্য। আর শাওন ওই সময় মজা করে আমার সঙ্গে এসব ছবি ক্যামেরাবন্দি করে। কিন্তু মানুষ ভুল বুঝে আমার সম্পর্কে নানা মন্তব্য ছুঁড়ছেন। তাদেরকে আশ্বস্ত করতে চাই ছবিগুলো সম্পূর্ণ ফেক। এছাড়া এ বিষয় নিয়ে নতুন করে ঘাটাঘাটি করতে চাই না।
তবে সাইবার ক্রাইম আইনে ইতোমধ্যে মামলা করেছেন বলে জানান মাহি। তিনি বলেন, ‘আইসিটি অ্যাক্ট অনুযায়ী মামলার প্রাথমিক কাজ সম্পন্ন করেছি। যারা ফেসবুকে এসব ছবি ছড়িয়েছেন এবং আমার বিরুদ্ধে নেতিবাচক খবর প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই মাহির কয়েকটি ছবি ভাইরাল হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যেখানে দেখা যাচ্ছে কনের বেশে মাহির কয়েকটি ছবি।
সঙ্গে রয়েছেন মাহির বহুল আলোচিত এবং কথিত স্বামী সেই ‘দাঁত বাকা কালো ছেলে’। এমনকি এসব ছবিকে ঘিরে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবরও প্রকাশিত হয়েছে। আর ফেসবুকে নানা রকম গুঞ্জন ও মুখরোচক মন্তব্যতো চলছেই।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, বধূ বেশে বসে আছেন মাহি। আর পাশেই সেই শাওন। কেউ কেউ বলছেন, গত বছরের শেষের দিকে ময়মনসিংহে তাদের বিয়ে হয়েছিল। সেই শাওনকে ঘিরে ফের একটি বিতর্ক চলতি বছরের প্রথমদিকে বেগবান হয়। কিন্তু মাহির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শাওন নিতান্তই তার বন্ধু। এছাড়া ছবির পোস্ট দিয়ে মাহি লিখেছিলেন, ‘ দাঁতগুলো কিন্তু বাকা আছে’।
এদিকে, ভক্তদের প্রত্যাশা, মাহি যেন এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিয়ে ধূম্রজাল কাটিয়ে ফেলেন। অন্যথায় বিভ্রান্তি বাড়তেই থাকবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৭৮ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর